1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কঠোর লকডাউনে গত ২ দিনে ৫২৮ জনের ২লক্ষাধিক টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

কঠোর লকডাউনে গত ২ দিনে ৫২৮ জনের ২লক্ষাধিক টাকা জরিমানা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬০১ বার

কঠোর লকডাউনে গত ২ দিনে লালমনিরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা ও রাস্তায় বের হওয়ায় ৫২৮ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ২ লাখ ২১ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। লালমনিরহাট জেলা প্রশাসক মোঃআবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,লালমনিরহাটের ৫ উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গত ২ দিনে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে ৫২৮টি মামলায় ২লাখ ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদিকে লালমনিরহাট জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানান, জেলায় নতুন করে একজন মৃতসহ ১২ জন করোনা আক্রান্ত । এ পর্যন্ত ১ হাজার ৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৮ জন। তবে স্বাস্থ্য বিভাগ সচেতনতার উপর কঠোর জোরদার থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net