1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কঠোর লকডাউন: লোহাগাড়ায় ২শতাধিক মামলায় লক্ষাধিক টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

কঠোর লকডাউন: লোহাগাড়ায় ২শতাধিক মামলায় লক্ষাধিক টাকা জরিমানা

আবদুল করিম, লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৬৯ বার

করোনার সংক্রমণ রোধে সরকার নির্ধারিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় গেল এক সপ্তাহে চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২’শ ৩৬ মামলায় ১ লক্ষ ১৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে লোহাগাড়া উপজেলার প্রশাসন।

গেল বৃহস্পতিবার (১ জুলাই) প্রথম দিন থেকে আজ সপ্তমদিন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ-সব জরিমানা আদায় করায় হয়। উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নের মাঠে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের আলিকদম ২৭ বীরের ক্যাপ্টেন মো. যাযাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকের হোসেন মাহমুদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব জিতু জানান, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা, মাস্ক পরিধান না করা, মোটরসাইকেলে দুইজন আরোহনসহ বিধি-নিষেধ অমান্য করায় জরিমানা করা হচ্ছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net