1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুরে নিজ ফ্ল্যাটে জবাই করা মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

কাশিমপুরে নিজ ফ্ল্যাটে জবাই করা মরদেহ উদ্ধার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৫৭৪ বার

গাজীপুর সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকার পদ্মা হাউজিং এ আমিনুল ইসলাম খন্দকার বাবুল(৬০) নামে এক ব্যক্তির জবাই করা অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে নিজ ফ্ল্যাটের বাথরুমে তার জবাই করা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ১৩ তারিখ সন্ধ্যা থেকে সে নিখোঁজ হয়। সে পদ্মা হাউজিং এ ৪ শতাংশ জমি ক্রয় করে ১৫০০ স্কয়ার ফিটের পাঁচ তলা নির্মানাধিন ভবনের ৩য় তলার টয়লেটে তার মরদেহ পাওয়া যায়। এ সময় তার দেহ ফুলে ওঠেছে। রুমের একপাশে তার চশমা অন্য পাশে টুপি মেঝেতে ছড়িয়ে আছে।
সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিষ্ণপুর গ্রামের মফিজুল ইসলাম খন্দকার ও মনেশা বেগমের ছেলে। তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে প্রবাসী ও মেয়ে ১ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুভাশীষ ধর উপ পুলিশ কমিশনার কোনাবাড়ী (জোন) এ ব্যাপারে ওসি কাশিমপুর মাহবুবে খোদা বলেন, ধারনা করা হচ্চে তাকে হত্যা করে টয়লেটে ফেলে রেখে গেছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সি আইডির (এডমিন প্রশাসন) ইন্সপেক্টর মোঃ তোফাজ্জল হোসেন ও ক্রাইম সিন এর মো শহিদুল ইসলাম এবং পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের টিম হত্যার বিষয়ে উদঘাটনে জন্য কাজ করেন, সি আইডির এডমিন প্রশাসন ইন্সপেক্টর মোঃ তোফাজ্জল হোসেন এ প্রতিবেদককে বলেন, হত্যা কান্ডের বিষয়টি কোনো অপেশাদার খুনি এ ঘটনা ঘটিয়েছে আমরা লাশটিকে সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পাঠিয়েছি, কিছু তদন্তের সার্থে আমরা এই মুহূর্তে কোনো ধরনের মন্তব্য করতে চাচ্ছি না। পূর্নাঙ্গ রিপোর্ট পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

কাশিমপুর মেট্রোপলিটন থানার তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান বলেন, জিগ্যাসাবাদ করার স্বার্থে নির্মানাধীন ভবনের কাজ করা শ্রমিকদের ৮জনকে তলব করেছি। প্রাথমিকভাবে খুন করার আলামত সংগ্রহ করেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাগন, গলায় ১০ইন্চি পরিমান কাটা, হাতে কাটা,এবং বিশেষ অংগেও কেটে ফেলার চিহ্ন পাওয়া যায় তার শরীরে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net