1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী কিশলয় পাহাড়িকা খেলার মাঠ দখল করছে এরা কারা? - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

খুটাখালী কিশলয় পাহাড়িকা খেলার মাঠ দখল করছে এরা কারা?

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৬৯ বার

কক্সবাজারের ঐতিহ্যাবাহী শিক্ষা প্রতিষ্ঠান খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের পাহাড়িকা খেলার মাঠটি ফের দখলে নিচ্ছে ভূমিদস্যুরা। মাঠের এক তৃতীয়াংশ জায়গা জবর দখলে নেয়ায় স্থানীয়রা ফুঁসে উঠেছে।

সোমবার (৫ জুলাই) সকালে মাঠের দক্ষিণ পাশে পরিত্যাক্ত দোকন ঘরটি পুনরায় সংস্কার করে দখলের পায়তারা চালায়।
তারা হলেন বর্নিত ইউনিয়নের লম্বাতলী গ্রামের সুলতানের স্ত্রী রানু আক্তার, বাচা মিয়ার কন্যা সাহেদা আক্তার ও তার পুত্র আবদুর রহিম।

খবর পেয়ে বেশ ক’জন প্রাক্তন ছাত্র নিষেধ করলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮০ সালে কিশলয় স্কুল প্রতিষ্টার পর তৎকালীন প্রধান শিক্ষক আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়ব অক্লান্ত পরিশ্রমে স্কুলের নামে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ইউনিয়নের লম্বাতলী এলাকায় এক খন্ড জমি মাঠ হিসাবে উপযোগি করে তুলেন।

এরপর থেকে স্কুলের শিক্ষার্থীরা, এলাকার সকলে মাঠটিতে ফুটবল খেলার আসর জমায়। এ মাঠে ফুটবল ও ক্রিকেট আনন্দে মেতে উঠে খুটাখালী ইউনিয়নের ক্রীড়ামোদীরা।

আজ যারা কিশলয় স্কুল থেকে পাশ করে দেশ-বিদেশে উন্নত স্থরে আসন লাভ করেছে তাদেরও স্মৃতিতে মিশে আছে এ খেলার মাঠ।

কিন্তু বিগত কয়েক বছর ধরে এ মাঠ দখল করে চতুর্দিকে নির্মাণ করেছে বসতবাড়ী। অবৈধভাবে নির্মাণ করা হয়েছে অন্তত ডজনাধিক বাড়িঘর।

ওই এলাকার একটি প্রভাবশালী চক্র মাঠ দখল করে অংশ আকারে বিক্রি করে দিয়েছে তাদের মাঝে এমনতর অভিযোগ স্থানীয়দের। বর্তমানে এ খেলের মাঠ উদ্ধারে সোচ্চার হচ্ছে স্থানীয় জনসাধারণ।

প্রাক্তন শিক্ষার্থীদের অনেকের অভিমত, প্রধান শিক্ষক চৌধুরী মুহাম্মদ তৈয়ব এ প্রতিষ্ঠান থেকে আড়াল হওয়ার পর হারিয়ে যেতে বসেছে এসব সম্পদ। দীর্ঘ কয়েক যুগের ঐতিহ্যবাহী এ খেলার মাঠ দখলকালে কোনপ্রকার প্রতিক্রিয়া দেখা যায়নি জনপ্রতিনিধিসহ স্কুল প্রতিষ্টানসহ সংশ্লিষ্টদের।

স্থানীয় ছাত্রলীগ নেতা ও স্কুলের প্রাক্তন ছাত্র মুহাম্মদ তামীম বলেন, যুবসমাজ ধ্বংসের হাত থেকে অন্যতম উপায় হলো খেলাধুলা। কিশলয় স্কুলের খেলার এ মাঠটি এভাবে দখল হয়ে গেলে অচিরেই খেলাধুলার সুযোগ হারাবে খুটাখালীর ছাত্র ও যুব সমাজ।
বিলিন হয়ে যাবে কিশলয় স্কুলের ঐতিহ্যবাহী পাহাড়িকা স্টেডিয়াম।

সুত্রে জানা গেছে, সবার প্রিয় খেলার মাঠটি দখলদারদের উচ্ছেদ করতে বিগতে সময়ে প্রশাসনের কাছে আবেদন করা হয়। তাতে ফলাফল শুন্যই থেকে যায়। স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে কখনো কার্যকরী পদক্ষেপও নেয়নি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম খোঁজ-খবর নিয়ে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net