1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-৪ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর

গুইমারাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-৪

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪৯৯ বার

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি এলজি, পাচঁটি চাঁদা আদায়ের রশিদ বই ,ছয়টি মোবাইল সেট,নগদ তিনহাজার সাতশত পঞ্চাশ টাকা সহ ৪ জন ইউপিডিএফ (মূল) দলের সদস্যকে আটক করেছে।

আটককৃতরা হলেন মানিকছড়ি গচ্ছাবিল মুরাদংপাড়া এলাকার বাগড়া কুমার চাকমার ছেলে দুর্জয় চাকমা(৩২) ,মানিকছড়ি রেম্রাপাড়া এলাকার থোঅংগ্য মারমার ছেলে অংথই মারমা(২৩) এবং একই এলাকার মৃত সাথোয়াই মার্মা ছেলে কংচাই মার্মা(১৮),লাব্রেসাই মার্মার ছেলে চাইহলা মার্মা(২০)।

সেনাসূত্র জানান বৃহস্পতি বার(৯ জুলাই) রাত দুইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাফছড়ির বড়পিলাক এলাকার ছনখোলা পাড়া গরুর দোকানের সামনে রাস্তার উপর থেকে সেনাবাহিনীর তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো: এমরান হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি দুটি এলজি, পাচঁটি চাঁদা আদায়ের রশিদ বই ,ছয়টি মোবাইল সেট,নগদ তিনহাজার সাতশত পঞ্চাশ টাকাসহ এ চারজনকে আটক করে। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ আটকৃতদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর ১ রাউন্ড গুলি করেছিল বলে সেনাসূত্রের দাবী।

গুইমারা থানার ওসি মো: মিজানুর রহমান জানান ,সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ চারজনকে আটক করেছে। অবৈধ অস্ত্র রাখার অপরাধে, অস্ত্র আইনে গুইমারা থানায় মামলা হয়েছে যার নং ০২ তারিখ ০৯/০৭/২০২১ইং। আটককৃতদের খাগড়াছড়ি আদালতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য যে আটক দুর্জয় চাকমার নামে রামগড় থানায় হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।এসব মামলায় দুর্জয় চাকমা পলাতক ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net