1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মোবাইল সূত্র ধরে রিকশা চালককে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

চৌদ্দগ্রামে মোবাইল সূত্র ধরে রিকশা চালককে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৭৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে দূর্বৃত্তের ধারালো ছুরির আঘাতে রিকশা চালককে হত্যা চেষ্টায় মোবাইল ফোনের সূত্র ধরে ছিনতাইকারী বাবলু প্রকাশ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। বাবু উপজেলার ঘোলপাশা ইউনিয়ন রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র।

শনিবার (১০ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুর (বাবুচি) গ্রামের আবদুল খালেকের পুত্র মো: ইউনুছ মিয়া প্রতিদিন বাবুচি বাজার এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার রাত সোয়া সাতটায় বাবুচি বাজারে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি নোয়াবাজার যাওয়া এবং আসা বাবদ ১৫০টাকায় ভাড়া দর করে রিকশায় উঠে। পথিমধ্যে রিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ওই যাত্রী চালকের মাথার পিছনে জোনাকি পোকা বসছে বলে জানায়। চালক ইউনুছ মিয়া যাত্রীকে জোনাকি পোকাটি ফেলে দেয়ার জন্য বললে যাত্রী তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ওই যাত্রী তার কোমরে থাকা ধারালো অস্ত্র বের করে চালক ইউনুছ মিয়াকে হত্যার উদ্দেশ্যে গলার মধ্যখান থেকে গাড় পর্যন্ত কাটা জখম করে। এ সময় অজ্ঞাতনামা যাত্রী রিকশাটি নিয়ে পালাতে চেষ্টা করলে শোর চিৎকার শুনে যাওয়া লোকজনের উপস্থিতি টের পেয়ে রিকশা রেখে রাতের আঁধারে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত রিকশাচালক ইউনুছ মিয়াকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় রিকশা চালক ইউনুছ মিয়ার ভাই ইদ্রিছ মিয়া বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন জানান, ‘ঘটনাস্থলে অজ্ঞাতনামা ব্যক্তির একটি মোবাইল ফোন পাওয়া যায়। এ মোবাইল ফোনের সূত্র ধরে হামলার ঘটনায় জড়িত বাবলু প্রকাশ বাবুকে আমানগন্ডা এলাকা থেকে শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net