ঢাকা   ০১:৩৯:৪৩ পিএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ট্রাক উল্টে রংপুর- বগুড়া মহাসড়কে, দীর্ঘ যানজট

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৫১৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাক রংপুর- বগুড়া মহাসড়কে উল্টে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনায় চালকসহ আহত হয়েছেন ৪ জন।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুর ১২ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলা সদরের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বদলীজনিত কারণে একটি পরিবার ট্রাকে মালামার নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। দুপুর ১২ টার দিকে মহেশপুর এলাকায় বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ফার্নিচারবাহী ট্রাকটি উল্টে যায়। এতে চালকসক অন্তত: ৪ জন আহত হয়েছেন।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ মো. ইমরান জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের নাম জানা যায়নি। এছাড়া উল্টে যাওয়া ট্রাকটি মহাসড়ক থেকে অপসারণের চেষ্টা চলছে। দুপাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে আশাকরি একঘন্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি