1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে লকডাউনে সাপ্তাহিক হাটে মানুষের ভিড় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

তিতাসে লকডাউনে সাপ্তাহিক হাটে মানুষের ভিড়

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩২৯ বার

কুমিল্লা তিতাসে কঠোর লকডাউনের মধ্যেও সাপ্তাহিক হাটে মানুষের ভিড় দেখা গেছে। তবে স্বাস্থ্য বিধি বা দূরত্ব মেনে ক্রেতাদের চলাচল ও কেনাকাটা করতে দেখা যায়নি।

বুধবার (৭ জুলাই) দুপুরে লকডাউন ও প্রশাসনকে উপেক্ষা করে উপজেলার বাতাকান্দি বাজারে সাপ্তাহিক হাট বসে। এতে মানুষের ব্যাপক উপস্থিতিতে ভণ্ডুল হয়ে গেছে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি। মনে হয়েছে স্বাভাবিক সময়ের মতোই বাজারের কেনা বেচা করছে। এছাড়াও রাস্তাগুলোতে দেখা গেছে আগের চেয়ে বেড়েছে সিএনজি ও অটোরিকশার সংখ্যা। রাস্তাঘাটে মানুষের পদচারণা ছিল চোখে পড়ার মত।

সরেজমিন বাতাকান্দি বাজারে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ মানুষের মুখে মাস্ক নেই। নেই সামাজিক দূরত্ব।ব্যবসায়ীদেরকেও স্বাস্থ্য সুরক্ষায় নেই কোনো স্বাস্থ্য উপকরণ। যে যার মতো করে দ্রুত বাজার করার চেষ্টা করছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা কোনো নির্দেশ মানছে না। প্রশাসনের উপস্থিতি কম থাকার কারণে ব্যবসায়ীরা লকডাউনকে উপেক্ষা করছে।

তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার বলেন, প্রশাসনের পক্ষ থেকে গতকাল মাইকিং করা হয়েছে আজ যেনো সাপ্তাহিক বাজার না বসে। এবং সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ এর নেতৃত্বে একটি পুলিশের টিম টহলে ছিলো। এখন আবার অভিযানে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net