1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী শিল্প এলাকা চৌয়ালায় ডাকাতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

নরসিংদী শিল্প এলাকা চৌয়ালায় ডাকাতি

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৮৪৭ বার

নরসিংদী পৌর শহরের শিল্প এলাকা চৌয়ালা তালতলী এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ ভোর চারটার দিকে শিল্প নগরী চৌয়ালার তালতলী এলাকায় মেসার্স শাহজালাল স্টোরের দোকানের সাঁটার ভেঙ্গে এই ডাকাতির সংঘটিত হয় বলে জানা গেছে। ডাকাত দল একটি তিনটনী ট্রাকে করে এসে এই ডাকাতি সংঘটিত করে বলে জানাযায়। দোকানের ভিতরে ঘুমিয়ে ছিল দোকান কর্মচারী সানী মিয়া। ডাকাত দল দোকানে ঢুকে প্রথমেই দোকানের কর্মচারী সানী কে ঘুমন্ত অবস্থায় এলোপাথাড়ি পিটাতে থাকে।

সানীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে থাকলে তারা দোকানের নগদ টাকা ও কিছু মালামাল নিয়ে পালিয়ে যায় । দোকানের মালিক শাহজালাল মিয়া বলেন আমার দোকানের কর্মচারী সানী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল ভোরে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিদের নিকট ও আশেপাশের লোকজন আমাকে ফোনে জানায় আমার দোকানে ডাকাতি হয়েছে। এখবর শুনে আমি হতবম্ভ হয়ে যাই। দোকানে এসে দেখি আমার কর্মচারী সানী অচেতন অবস্থায় পরে আছে তখন স্থানীয় আওয়া লীগ নেতাদের ঘটনা জানাইলে থানায় ফোন করলে পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেন। বর্তমানে দোকান কর্মচারী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।সানী দোকানে আড়াই বছর যাবৎ কাজ করে আসছিল। তার বাড়ি রায়পুরা উপজেলা চরআড়ালিয়া ইউনিয়নে বাঘাইকান্দী গ্রামে । ঘটনার সুত্রে আরো জানাযায় একই দিনে একই রোর্ডে আরো দুটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে । এদিকে পৌর শহরে এখন ডাকাত আতংক বিরাজ করছে। শহরে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ীরা হতাশ। ব্যবসায়ীরা এই হতাশা থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসের সাহায্য চান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net