1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫৪৭ বার

ভোলার তজুমদ্দিনে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম অথই চক্রবর্তী (১৮) তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামের সুজন চক্রবর্তীর স্ত্রী।

বুধবার (১৪ জুলাই) রাতে ওই গ্রামের তার স্বামীর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭-৮ মাস আগে গোলকপুর গ্রামের যাদব চক্রবর্তীর মেয়ে অথই চক্রবর্তীর সঙ্গে একই গ্রামের রনজিৎ চক্রবর্তীর ছেলে সুজন চক্রবর্তীর বিয়ে হয়। সুজন ঢাকায় চাকরি করায় অথই তার শ্বশুর বাড়ি থাকতেন। বুধবার বিকেলে শ্বশুর-শাশুড়ি অথইকে ঘরে রেখে ফসলি জমিতে কাজ করতে যান। পরে সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরে আসলে ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় অথইকে ডাকাডাকি করেন। দরজা না খুললে স্থানীয়দের সহযোগীতায় দরজা ভেঙে ঘরের প্রবেশ করলে অথইর ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। তবে মৃত্যুর কারণ না অজানা থাকায় এ রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এসএম জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। ময়নাতদন্ত করার জন্য মরদেহ ভোলার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টে পেলে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net