1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে ৫০০ জন মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন আরআরইউ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ৫০০ জন মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন আরআরইউ

সংবাদ বিজ্ঞপ্তি:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪২৪ বার

রাজশাহীতে করোনায় কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করেছে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ)। শনিবার দুপুরে নগরীর ছোটবনগ্রাম মসজিদ পাড়ার বস্তিতে ৫শ’ জন অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

রাজশাহী রিপোর্টার্স ইউনিটি সভাপতি সভাপতি এস.এম. আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দীন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহীর আলা পত্রিকার সম্পাদক আজিবার রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আব্দুল আউয়াল, ইন্টারন্যাশাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপার্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, আইএইচসিআরএফ’র সাধারণ সম্পাদক সাগর নোমানী, আরআরইউ’র দপ্তর সম্পাদক ইফতেখায়ের আলম বিশাল, কার্যনির্বাহী সদস্য ফাইসাল হোসেন প্রমূখ। খাদ্য বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা রাব্বানী।

খাদ্য বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের ও বিভিন্ন পেশাজীবীরা। পরিবার পরিজন নিয়ে চরম খাদ্য সংকটে রয়েছে তারা। এ সকল অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষকে আমরা সাধ্যমত সাহায্য করে আসছি। তারা আরো বলেন, প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তাদের সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব। সমাজের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net