1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১০ জুলাই বীর মুক্তিযোদ্ধা,সাবেক প্রধান শিক্ষক,সাংবাদিক ম,জাফর আলী বেণু'র ৯ম মৃত্যুবার্ষিকী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ

১০ জুলাই বীর মুক্তিযোদ্ধা,সাবেক প্রধান শিক্ষক,সাংবাদিক ম,জাফর আলী বেণু’র ৯ম মৃত্যুবার্ষিকী

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৩৯ বার

১০ জুলাই বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ম, জাফর আলী বেণু’র ৯ম মৃত্যুবার্ষিকী।
২০১২ সালের ১০ জুলাই সকাল ৮টা ২৫ মিনিটে মাগুরা সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ম জাফর আলী বেণু লেখাপড়া শেষে ১৯৭০ সালে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে বর্নাঢ্য চাকুরি জীবন শুরু করেন। এরপর তিনি নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৮০ সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে সুনামের সাথে শিক্ষকতা করেন এবং ২০০৪ সালে অবসরে যান।

তিনি অত্যন্ত দক্ষতার সহিত শিক্ষকতার পাশাপাশি সুনামের সাথে সাংবাদিকতা করেন এবং শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে আজীবন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক সংবাদ, বাংলার বাণী, দৈনিক আজকের কাগজ, দৈনিক ডেসটিনি পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। এছাড়া শ্রীপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং একটানা ৫ বছর মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। তাঁর নিজ গ্রাম সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং সোনাতুন্দী গোরস্হান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর একমাত্র সন্তান লেনিন জাফর নব গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাকতার পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট মরহুম ম, জাফর আলী বেণু’র আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net