ঢাকা   ০৬:২২:০৬ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আকতার-আছেফা ট্রাস্টের সৌজন্যে বেড এবং হুইল চেয়ার প্রদান

মুকুট দাস মধু, তাড়াইল (কিশোরগঞ্জ):
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৫১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মানব সেবার ব্রত নিয়ে তাড়াইলে পারিবারিকভাবে গঠিত আকতার-আছেফা মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে উপজেলা ৫০শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে রিভলভিং হসপিটালিটি বেড এবং ২ টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
জানা গেছে,মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন এর নিকট রোগীদের জন্য অত্যাধুনিক রিভলভিং বেড এবং ২টি হুইল চেয়ার প্রদান করেন আকতার-আছেফা মেমোরিয়াল ট্রাস্টের মহাসচিব শাহদত হোসেন জিকু এবং যুগ্ম-সচিব সামির হোসেন সাকি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সংবাদকর্মী এবং এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
আকতার-আছেফা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান সারওয়ার হোসেন লিটন এর বরাত দিয়ে ট্রাস্টের যুগ্ম-সচিব সামির হোসেন সাকি জানান,তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য একটি কেবিন আমরা টিপটপ করে সাজিয়ে দিতে চাই।সরকারের পাশাপাশি ট্রাস্টের পক্ষ থেকে যেসব জিনিস দরকার আমরা তা দিয়ে সহযোগীতা করতে চাই।এজন্য তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার সহ সকলের সহযোগীতা চান।
ডা.আলমাছ হোসেন বলেন,কোভিড-১৯ মোকাবিলায় সরকারের পাশাপাশি সমাজের দানশীল ব্যাক্তিদের এগিয়ে আসা উচিত।তিনি আকতার-আছেফা মেমোরিয়াল ট্রাস্টকে ধন্যবাদ জ্ঞাপণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি