1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ২গরুসহ ৫ চোর আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

আশুলিয়ায় ২গরুসহ ৫ চোর আটক

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৯৩ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার এস,আই,হারুন-অর-রশীদের নেতৃত্বে অভিযান চালিয়ে ২টি চোরাই গরুসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটকের সময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন,বগুড়া জেলার কাহালু উপজেলার আরোলা গ্রামের রমজান আলীর ছেলে আলী আজম (৩০), বগুড়া জেলা সদরের কাঠনাল পাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মুকুল শেখ(৪৫), বগুড়া জেলার সাজাহানপুর উপজেলার শাহাপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে শাকিল হাসান (২০), বগুড়া জেলার নন্দীগ্রাম থানার শহরপুড়ী গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮), ও সাভার উপজেলার আশুলিয়ার ধলপুর এলাকার ইমান আলী শেখের ছেলে সোমেজ শেখ (৪০)। তারা সকলেই আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় থাকতো। এদের ভিতরে আব্দুল মজিদ ও আলী আজমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪ টি মামলাও রয়েছে৷

আশলিয়া থানার চৌকস এস আই জনাব মোঃ হারুন-অর-রশীদ মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে চুরি হওয়া দুই গরুসহ তাদেরকে আটক করা হয়েছে। সেই সংগে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে৷

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ দৈনিক শ্যামল বাংলা’কে বলেন, কিছুদিন আগে আশুলিয়ার বাগবাড়ি থেকে কয়েকটি গরু চুরি হওয়ার তথ্যের পরিপ্রেক্ষিতে আটক চোরদের ভেতর একজনের উপর আমরা নজর রাখি। আজ সন্ধ্যাই সেই গরুগুলো দেখতে পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা সঙ্ঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে জানা যায়।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net