1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় টেলিগ্রাফ অফিসের দেয়াল ভেঙ্গে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার সাহেবেরহাট ব্রিজ ঝুঁকিপূর্ণ বিবেচনায় গণবিজ্ঞপ্তি জারি  ঈদগাঁওয়ে অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় স্বাক্ষীকে ছুরিকাঘাত ও মারধর শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ঈদগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম  নোয়াখালী-৫ আসন এর এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল  ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর

গাইবান্ধায় টেলিগ্রাফ অফিসের দেয়াল ভেঙ্গে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৭৫ বার

গাইবান্ধা পোস্ট অফিস সংলগ্ন টেলিগ্রাফ অফিসের পুরাতন ভবনের দেয়াল ভেঙ্গে ইটের নিচে চাপা পড়ে শনিবার সকালে আইয়ুব আলী (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। সে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, বেশকিছুদিন ধরে ১৫ জনের একদল শ্রমিক গাইবান্ধার টেলিগ্রাফ অফিসের পুরাতন ভবনটি ভেঙ্গে ফেলার কাজ করছিল। এরই একপর্যায়ে কাজ করার সময় হঠাৎ দেয়াল এবং দেয়াল সংলগ্ন বিমটি ভেঙ্গে শ্রমিক আইয়ুব আলীর গায়ের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এসময় স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net