1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ বেড স্থাপনে আয়েশা নূর ফাউন্ডেশন’র ২০ লাখ টাকার অনুদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই

চৌদ্দগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ বেড স্থাপনে আয়েশা নূর ফাউন্ডেশন’র ২০ লাখ টাকার অনুদান

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩২৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি’র সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ বেড স্থাপনে মেঘনা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল কর্তৃক পরিচালিত “আলহাজ্ব আয়েশা নূর ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।

চেক হস্তান্তরকালে পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু বলেন, ‘চৌদ্দগ্রামে উন্নয়নের রূপকার, সাবেক রেলপথ মন্ত্রী প্রিয় নেতা মো: মুজিবুল হক এমপি’র সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় মেঘনা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল কর্তৃক পরিচালিত “আলহাজ্ব আয়েশা নূর ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ২০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: গোলাম কিবরিয়ার নিকট হস্তান্তর করি। প্রিয় নেতা দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে চৌদ্দগ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ বেড স্থাপনে সর্বাত্মক সহযোগিতা করেন’।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: গোলাম কিবরিয়ার সভাপতিত্বে চেক হস্তাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম বাজার কমিটির সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, প্যালেন মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, হাসান মামুন শরীফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌর আ’লীগ নেতা মো: জসিম উদ্দীন খন্দকার, পৌর যুবলীগ নেতা মো: কামাল উদ্দীন, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগ নেতা মমিন মোল্লা, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য এম এ নোমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ্ প্রমুখ।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেজবাহ উদ্দিন, শামসুল ইসলাম রানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net