ঢাকা   ০২:১১:৪২ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ট্রাক উল্টে রংপুর- বগুড়া মহাসড়কে, দীর্ঘ যানজট

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৫১৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাক রংপুর- বগুড়া মহাসড়কে উল্টে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনায় চালকসহ আহত হয়েছেন ৪ জন।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুর ১২ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলা সদরের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বদলীজনিত কারণে একটি পরিবার ট্রাকে মালামার নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। দুপুর ১২ টার দিকে মহেশপুর এলাকায় বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ফার্নিচারবাহী ট্রাকটি উল্টে যায়। এতে চালকসক অন্তত: ৪ জন আহত হয়েছেন।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ মো. ইমরান জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের নাম জানা যায়নি। এছাড়া উল্টে যাওয়া ট্রাকটি মহাসড়ক থেকে অপসারণের চেষ্টা চলছে। দুপাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে আশাকরি একঘন্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি