1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তাসহ স্বাস্থ্য ঝুঁকি কমাতে ভ্যাকসিন এনেছেন : মনিরুজ্জামান জুয়েল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

দেশের মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তাসহ স্বাস্থ্য ঝুঁকি কমাতে ভ্যাকসিন এনেছেন : মনিরুজ্জামান জুয়েল

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৯২ বার

করোনাকালিন দূর্যোগের এই দূ:সময়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপনে খাদ্য সহায়তা নিয়ে অসহায় গরিব ও দরিদ্র নিরন্ন দেড় শতাধিক পরিবারে পাশে দাড়িয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর।

আজ সকালে দিনাজপুর আর্দশ কলেজ মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল‘র সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সা: সম্পাদক মনিরুজ্জামান জুয়েল। সন্মানিত অতিথি ছিলেন এফপিএবি জেলা কর্মকর্তা মো: কামরুজ্জামান ও আদর্শ কলেজের অধ্যক্ষ ড.সৈয়দ রেদওয়ানুর রহমান টিটু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,সারা দুনিয়ায় বহমান করোনার এই দূ:সময়ে জাতিরজনক ও বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশের মানুষকে রক্ষার জন্য খাদ্য নিরাপত্তাসহ স্বাস্থ্য ঝুকি কমাতে ভ্যাকসিন এনেছেন। তিনি বলেন আপনারা সবাই ভ্যাকসিন গ্রহন করুন নিজে নিরাপদ থাকুন, সমাজ ও দেশের মানুষকে নিরাপদ থাকতে সহায়তা করুন। অনুষ্ঠানে দিনাজপুর শহরের বিভিন্ন এলকার দেড় শতাধিক মানুষকে খাদ্য সহায়তা তুলে দেন তিনি। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ,আতিক,সিয়াম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net