1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি, ছুরিকাঘাতে একজন নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি, ছুরিকাঘাতে একজন নিহত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪২৭ বার

নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় বাঁধা দেয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩২) নামে এক ইন্টারনেট ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাতরা। এসময় নগদ টাকা ও স্বর্নালংকার লুট করেছে ডাকাতরা। শুক্রবার (১৬) জুলাই ভোর সাড়ে ৩টার দিকে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ডাকাতি ও হত্যার ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন আরিফ ওই এলাকার মোবারক হায়াত এর ছেলে সে পেশায় ইন্টারনেট ব্যবসায়ী।

নিহতের স্বজনেরা জানান, ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত দোতলা ওই বাড়ির পেছনের দিক থেকে জানালার গ্রীল কেটে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত পা বেধে ফেলে। এসময় টাকা ও স্বর্নালংকার লুট শুরু করলে গৃহকর্তার ছেলে ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফ মোবাইল ফোনে বন্ধুদেরকে ডাকাতির খবর দেয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে। এসময় বাড়ির লোকজন আর্তচিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন এসে আরিফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ডাকাতরা ৫ ভরি স্বর্নালংকার ও ১ লাখ ৬৫ হাজার টাকা লুট করেছে বলে জানিয়েছেন গৃহকর্তা মোবারক হায়াত। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, হত্যার ঘটনাটি ডাকাতি না কী পূর্ব শত্রুতার জেরে ঘটানো হয়ে হয়েছে তদন্তের পর তা বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net