1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী প্রদত্ত এক হাজার টাকা করে হতদরিদ্র্য ২৭৮ পরিবারে দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রদত্ত এক হাজার টাকা করে হতদরিদ্র্য ২৭৮ পরিবারে দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৭৮ বার

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ জনিত কঠোর লকডাউন চলাকালীন চট্টগ্রাম নগরীর পাহাড়ের পাদদেশে বসবাসরত ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও হতদরিদ্র ২৭৮ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

আজ শনিবার (৩ জুলাই) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মাসুদ কামাল, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী প্রমূখ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২ লাখ ৭৮ হাজার এই নগদ টাকা গুলো বিতরণে সহায়তা করেছে- তৃণমূল নাট্যদল ও বেটার ফিউচার বাংলাদেশ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন সময়ে সমাজের অস্বচ্ছল কেউ যাতে অভূক্ত না থাকে তা দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কর্মহীন মানুষের পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসরত ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ, হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে। যতদিন লকডাউন থাকবে ততদিন অসহায়-অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ইতোপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধি, দিনমজুর, নরসুন্দর, মুচি, নির্মাণ শ্রমিক, ভ্যান চালক, হিজড়া জনগোষ্ঠী প্রভৃতি শ্রেণি পেশার মানুষদের নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

নিম্ন ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে সংকোচবোধ করছে বা সাহায্য চেয়ে সরকারি ৩৩৩ নম্বরে ফোন ও এসএমএস করছেন, প্রত্যেককে রাতে তাদের বাসা-বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সরকার চায় এ কঠিন পরিস্থিতিতে কেউ যেন অনাহার ও কষ্টে না থাকে।” যোগ করেন জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net