1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বায়েজিদ লিংক সড়কে গরুবাহী ট্রাকে ডাকাতির চেষ্টা ; নিহত চালক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

বায়েজিদ লিংক সড়কে গরুবাহী ট্রাকে ডাকাতির চেষ্টা ; নিহত চালক

অশোক দাশ, সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধ:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩২০ বার

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ বায়েজিদ লিংক রোডে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন কোরবানির গরু বহনকারী এক ট্রাক চালক। শুক্রবার ভোর চারটায় ঢাকা মেট্রো ট-১৮-৯৯৭০ গাড়িটি লিংক রোডের ৪ নম্বর ব্রীজ পার হলে একটি মিনি পিকআপ ভ্যান ট্রাকটির সামনে এসে দাঁড়ায়। সেখানে থাকা ৪-৫ জন ডাকাত অস্ত্র দেখিয়ে ট্রাকটিকে থামাতে বললে চালক দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করে এ সময় ডাকাতরা ড্রাইভারের মুখে সরাসরি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে গাড়িতে থাকা অন্য যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুস্কৃতিকারীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
নিহত ট্রাক চালক মোঃ আব্দুর রহমান (৩৫) যশোর জেলার চৌগাছি চন্দ্রা এলাকার মোঃ বসির মিয়ার পুত্র।
জানা যায়, গাড়িটি মাগুরা থেকে ১২টি গরু বোঝাই করে চট্টগ্রামের বিবির হাট গরু বাজারে যাচ্ছিল।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক তদন্ত সুমন বণিক জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। চালক নিহতের ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net