1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি নেতা গাজী কবিরের চাচা আবু তাহেরের ইন্তেকাল, দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

বিএনপি নেতা গাজী কবিরের চাচা আবু তাহেরের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩২৯ বার

কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো: গাজী কবির আহম্মেদের চাচা গাজী আবু তাহের (৮০) বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় বাধ্যর্কজনিত কারণে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযার নামাজে উপস্থিত থেকে মরহুমের স্মৃতিচারণ করেন, মরহুমের ভাতিজা জেলা বিএনপি নেতা গাজী কবির, পরিবারের পক্ষ থেকে মরহুমের মেজু ছেলে মো: গাজী মাসুম। জানাযায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এডভোকেট হুমায়ুন কবির পাটোয়ারী, কুমিল্লা মহানগর যুবদল নেতা রাসেল আহাম্মদ মজুমদার, সাবেক ইউপি সদ্যস গাজী মো: আব্দুর রাজ্জাক, হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালের ধর্মী শিক্ষক মাও: গাজী মো: ইসমাইল, মরহুমের আত্মীয়-স্বজন স্থানীয় আলেম-ওলামা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চৌদ্দগ্রামের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net