1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে হটলাইন টিমের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরার শ্রীপুরে হটলাইন টিমের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪০৫ বার

মাগুরার শ্রীপুরে গণসচেতনতামূলক প্রচারের মাধ্যমে হটলাইন টিমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২৪ জুলাই শনিবার দুপুরে হটলাইন টিমের এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদরর চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত, মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা হটলাইন টিমের সমন্বয়ক ফজলুর রহমান ফজলু, শ্রীপুর উপজেলা হটলাইন টিমের সমন্বয়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, যুবলীগ নেতা তৈয়েবুর রহমান খান বাবুল রেজা,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবীর হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আলীনুর রহমান, ছাত্র লীগের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক সর্দার আব্দুর রহিমসহ জেলা ও উপজেলা হটলাইন টিমের সদস্য বৃন্দ।

জানা গেছে ইতিমধ্যে শ্রীপুর উপজেলা হটলাইন টিমকে ৫ টি অক্সিজেন সিলিন্ডার, ১০ টি অক্সিমিটার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net