ঢাকা   ১১:১৯:৫৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মাগুরায় খাসজমি অবৈধভাবে বন্ধবস্তের প্রতিবাদে মানববন্ধন

মোঃ সাইফুল্লাহ ;মাগুরা/
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪৪৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার মহম্মদপুর উপজেলার নাগড়া বাজারে সরকারি খাস জমির উপর নির্মানাধীন চান্দিনা ঘরের প্রায় ৫০ শতক খাস জমি ক্ষমতাশীন দলের কতিপয় ব্যক্তিদের নামে বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে ও সারাদেশে বহুল আলোচিত তৎকালিন মহম্মপুরের এসিল্যান্ড নাজীম উদ্দিনের বিচারের দাবিতে স্থানীয় ব্যবসায়িরা মানববন্ধন ও সমাবেশ করেছে।

১৬ জুলাই শুক্রবার রাত ৮ টার দিকে মহম্মদপুর উপজেলার নাগড়া বাজারের ব্যবসায়িরা সমস্ত দোকানপাট বন্ধ করে এ মানববন্ধন ও সামাবেশে মিলিত হয়। স্থানীয় দিঘা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিকের সভাপতিত্বে নাগড়া বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত মানবন্ধন ও সমাবেশে ব্যবসায়িরা ছাড়াও বিভিন্ন এলাকার সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানব বন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- মোঃফরিদ শেখ, মোঃ হাসমত আলী, মোঃ মুরাদ আলী চৌধুরীসহ আরো অনেকে।

বক্তরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নাগড়া বাজারের উত্তর-পশ্চিম পাশে খোলা আকাশের নীচে মাছ, মাংস ও সবজীর ক্ষুদ্র ব্যবসায়িরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়িদের এই দৈন্যদশা থেকে মুক্তির জন্য স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে সম্প্রতি সংলিষ্ট কতৃপক্ষ দুইটি চান্দিনা ঘর নিমার্নের উদ্যোগ নেন। সে মোতাবেক টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন ও ওয়ার্ক অর্ডার মোতাবেক ঠিকাদার চান্দিঘর নির্মানের কাজ শুরু করেন। এ সময় হঠাৎ করে মহম্মদপুর উপজেলা প্রশাসন এসে কাজ বন্ধ করে দেন।

প্রশাসনের কর্মকর্তারা জানান, মহম্মপুরের তৎকালিন এসিল্যান্ড নাজীম উদ্দিন ইতিপূবে গোপনে মাকের্ট নির্মানের জন্য মহম্মদপুরের ১৪ জন ব্যাক্তির নামে এ জমিতে ১৪ টি দোকান বন্দোবস্ত দিয়ে গেছেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়িদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন ও সমাবেশে বক্তরা অবিলম্বে ওই বন্দোবস্ত বন্ধ ও মোটা অর্থের বিনিময়ে অবৈধ ভাবে সরকারি জমি বন্দোবস্ত দেওয়া তৎকালিন ঘুষখোর এসিল্যান্ড নাজীম উদ্দিন ও বর্তমান ইউএনও রমানন্দ পালের বিচারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি