ঢাকা   ০৫:২৮:৩৭ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা  গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার

মাগুরায় ভ্যান চালানোর অনুমতি চেয়ে চালকদের সমাবেশ!

মোঃসাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫৩৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কঠোর লকডাউনের ৪র্থ দিনে মাগুরার শ্রীপুরে ভ্যান চালকেরা ভ্যান চালানোসহ বিভিন্ন দাবীতে সমাবেশ করেছে।
৪ জুলাই রবিবার সকাল ১০টার দিকে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ও উপজেলা পরিষদের সামনে কঠোর লকডাউন উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকার ভ্যান চালকেরা এ সমাবেশ করে।

ভ্যানচালক নেতা আলী শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যেশ্যে বলেন, আমাদের ভ্যান চালানোর অনুমতি দেন, নতুবা খাবার দেন, আর কোনটাই না করলে গুলি করে মেরে ফেলুন।

উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ বলেন, সরকারিভাবে এখনও পর্যাপ্ত খাবার আসেনি। তাই এই মুহূর্তে সবাইকে খাবার দেয়া সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাড়ানোর। সামান্য যেটুকু আছে অতি অসহায় মানুষকে দিচ্ছি।

ভ্যান চালানোর অনুমতি প্রসঙ্গে তিনি বলেন,
ইঞ্জিনচালিত ভ্যান চালানো যাবে না, তবে পা চালিত ভ্যান, শারীরিক দুরত্ব বজায় রেখে চালাতে পারবে।

এছাড়া তিনি সবাইকে আইন প্রতি শ্রোদ্ধা রেখে আইন মেনে চলে ও ধৈর্য ধারণ করার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি