1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৪০ হাজার মানুষের ভোগান্তি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

৪০ হাজার মানুষের ভোগান্তি

মাহমুদুল হাসান, পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪২০ বার

রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। তাদের চলাচলের জন্য নেই তেমন পাকা রাস্তা। এদের চলাফেরা করতে হয় কাচাঁ রাস্তা দিয়ে। শুকনার মৌসুমে এই সব কাচাঁ রাস্তা দিয়ে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে ওই ইউনিয়নের মানুষের পরতে হয় বিপাকে। স্থানীয়রা জানান, সীমানা সংক্রান্ত জটিলতার মামলায় ১৯ বছর ধরে বড়বাইশদিয়া ইউনিয়নে নির্বাচন না হওয়ায় উন্নয়ন কার্যক্রম থমকে গেছে। তাই রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়েছে ইউনিয়নটি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্যমতে, বড়বাইশদিয়া ইউনিয়নের প্রায় ২০০ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে মাত্র ১০ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে। ১৯০ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে।

ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন,রাস্তা দিয়ে মালবাহী উলকা,টলী চলার কারণে রাস্তা খানাখন্দ হয়ে গেছে। তারা আরো বলেন,আমাদের ইউনিয়নে আইনি জটিলতার কারণে ১৮ বছর হয়ে গিয়াছে নির্বাচন হচ্ছেনা। এই সুযোগে মেম্বর চেয়ারম্যানগন তাদের ভাগ্য পরিবর্তন করলে ও আমাদের দূর্ভোগ রয়ে গিয়াছে চরমে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুহাসানাত আব্দুল্লাহ ইউনিয়নবাসীর দূর্ভোগের কথা স্বীকার করে বলেন,আমার ইউনিয়নে তেমন পাকা রাস্তা নেই,পাকাসহ যে কাচা রাস্তা রয়েছে তা দিয়ে মালবাহী টলী,উলকা চলাচলের কারণে রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এ বিষয়ে আমি উপজেলা প্রশাসন কে অবহিত করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net