1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে করোনা টিকায় অসুস্থ অর্ধশতাধিক, কার্যক্রম স্থগিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

গাজীপুরে করোনা টিকায় অসুস্থ অর্ধশতাধিক, কার্যক্রম স্থগিত

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪০৭ বার

গাজীপুরের জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের কর্মীরা করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১ঘন্টা পরে অচেতন হয়ে প্রায় শতাধিক কর্মী অসুস্থ হয়ে পরে । এ ঘটনার পর সেখানে টিকাদান কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে ওই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কোনাবাড়ী এলাকার কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান এ প্রতিবেদক’কে বলেন, মনস্তাত্ত্বিক কোনো কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শিল্প কারখানা কর্তৃপক্ষ ও জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, ওই পোশাক কারখানায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শ্রমিকদের মাঝে সিনোফার্মের করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়। শ্রমিকদের টিকা দেওয়ার ঘণ্টাখানেক পর অর্ধশতাধিক শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরে তাদের কারখানার নিজস্ব পরিবহনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানান, টিকা নেওয়ার ঘণ্টাখানেক পর তারা অসুস্থবোধ মনে করেন। এরপর তারা অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বুঝতে পারেন তারা হাসপাতালের বেডে আছেন।

গত মঙ্গলবার (২৪ আগস্ট) ও বুধবার (২৫ আগস্ট) টঙ্গীর গাজীপুরা এলাকার শ্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানায় টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শ্রমিক।

বুধবার সকালে তারা কাজে যোগ দেন। কিন্তু এদিন অসুস্থ হয়ে পড়েন অন্য শ্রমিকরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ অবস্থায় মালিকপক্ষ বুধবার কারখানা ছুটি ঘোষণা করে।

শ্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের মালিক আমানুল্লাহ চাকলাদার বলেন, ১৮ জুলাই শ্রমিকদের যুক্তরাষ্ট্রের মডার্না কোম্পানির করোনা টিকা দেওয়া হয়েছিল। মঙ্গলবার দেওয়া হয় দ্বিতীয় ডোজ। টিকা দেওয়ার পর স্বাভাবিকভাবেই জ্বর, ব্যথাসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। বুধবার কাজে যোগ দিয়ে কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানা শ্রমিকদের ছুটি দেওয়া হয় সকলকেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net