1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা বিজিবি সেক্টরের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

গুইমারা বিজিবি সেক্টরের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৫২ বার

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিজিবি গুইমারা সেক্টরের উদ্যোগে স্থানীয় জনসাধারনের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।

রোববার (১৫ই আগষ্ট) বিকালে খাগড়াছড়ির গুইমারা সেক্টর সদরে মানবিক সহায়তা প্রদান করেন, গুইমারা বিজিবি হাসপাতালের পরিচালক লেঃ কর্ণেল এমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি গুইমারা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর হামিদউর রহমান ও পদস্থ অফিসারবৃন্দ।
জাতীয় শোকদিবস উপলক্ষে গুইমারা বিজিবি সেক্টরের পক্ষ থেকে ৫০টি অসহায় পরিরারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে।

এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, চিনি, আটা ও লবন।

লেঃ কর্ণল এমদাদুল হক বলেন, জাতির যে কোন প্রয়োজনে বিজিবির সহযোগীতা বর্ভতমানে রয়েছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, করোনাকালীন পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন করে দিবসটি পালন করা হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্হানে রয়েছে। সীমান্তে মাদক পাচারকারী ও চোরাচালান দমনে সঠিক তথ্যদিয়ে সহযোগিতা করতে স্হানীয় সাংবাদিকদের আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net