1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দাদনের টাকা নিয়ে দুর্চিন্তায় জেলেরা রাঙ্গাবালীতে ভরা মৌসুমেও নেই ইলিশের দেখা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী

দাদনের টাকা নিয়ে দুর্চিন্তায় জেলেরা রাঙ্গাবালীতে ভরা মৌসুমেও নেই ইলিশের দেখা

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৬৭ বার

রাঙ্গাবালীতে অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়ছে উপকূলীয় সাগরপারের জেলেরা
ভরা মৌসুমে সাগরে ইলিশ ধরা না পড়ায় হাহাকার চলছে জেলে পল্লী গুলোতে।
বঙ্গোপসাগর, আগুণমুখা, পায়রা নদী সহ এসব এলাকার নদীর ইলিশ ঘিরেই এখানকার
জেলেদের জীবীকা নির্বাহ হয়।

কিন্তু শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস এখন নদীতে বেড়েছে পানি, মাঝে মাঝে হচ্ছে
বৃষ্টি, পড়ছে প্রচুর গরম, তবুও দেখা নেই ইলিশের। সাগর ও নদীতে মাছ না
পাওয়ায় চরম হতাশার মধ্যে দিন পার করছেন রাঙ্গাবালীর জেলেরা।
বিভিন্ন এনজিওর চাপ ও মহাজনের দাদনের ভাবনাই যেন জেলেদের পরিবারে নেমে
এসেছে হতাশা। আর সাগরে ইলিশ না পড়ায় তীরে এসে অলস সময় পার করছেন জেলেরা।
অন্য কোনো আয়ের উৎস না থাকায় বেকার হয়ে পড়েছেন অনেকেই।
উপজেলার জাহাজমারা স্লুইসগেট ঘাটে দেখা যায়, নোঙর করে আছে প্রায় অর্ধশত ট্রলার।
কয়েকজন জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, নদী ও সাগরে ইলিশ না পড়ায় বিপাকে
রয়েছেন তারা। দিন রাত জাল ফেলে যে মাছ পান তাতে ট্রলারের তেল খরচও হয়না।
জেলে জাফর সরদার জানান, ধারদেনা করে এবং মহাজনের কাছ থেকে টাকা নিয়ে জাল
সাবার করে সাগরে যাই। কিন্তু ইলিশের দেখা নেই। কিভাবে দেনা দেবো আল্লাহ
ভালো জানেন।

মৎস্য আড়ৎদার মোঃ নুর জামাল মুন্সী জানান, আশা ছিল এ মাসে বড় ধরনের
ইলিশের দেখা মিলবে। কিন্তু খুব কম ইলিশ ধরা পরে। এতে জেলেদের পেটও চলেনা।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকোয়াকালচার অ্যান্ড মেরিন
সায়েন্স অনুষদের সহকারি অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলছেন, জলবায়ু
পরিবর্তনের কারণে ইলিশ মাছের মৌসুম পরিবর্তন হয়ে যাচ্ছে। সে কারণেই এই
ভরা মৌসুমেও ইলিশ ধরা পড়ছে না। তার মতে, বিষয়টি চিন্তার হলেও এতে হতাশ
হওয়ার কিছু নেই। জেলেদের জালে যে একদমই মাছ ধরা পড়ছে না তা কিন্তু নয়।
ইলিশ ধরা পড়ছে তবে পরিমাণে কম। একই সঙ্গে ছোট সাইজের।
রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল বলেন, মূলত
চলতি বছরে খুব বিলম্বে বৃষ্টি হয়েছে যার ফলে ইলিশ মাছের তেমন দেখা মেলে
না। বৃষ্টির পানি হইলেই মাছটা জাগে এখান বৃষ্টি হচ্ছে এখন দেখা মিলবে।
বৃষ্টি যত বেশি হইবে মাছের তত দেখা মিলবে। তবে ভোলাসহ উপকূলীয় কিছু কিছু
জায়গায় মোটামুটি দেখা যাচ্ছে। দেড়িতে হলেও মাছ হবে এমনটা আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net