1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ডিএনএ টেস্ট শেষে আনার পথে ধর্ষণ মামলার দুই আসামির পলায়ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে ডিএনএ টেস্ট শেষে আনার পথে ধর্ষণ মামলার দুই আসামির পলায়ন

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৭৯ বার

নোয়াখালীর সোনাইমুড়ী থানার নারী ও শিশু নির্যাতন আইনের গ্রেপ্তারকৃত দুই আসামিকে ঢাকা থেকে নোয়াখালী আনার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে।

বুধবার সকালে আদালতের নির্দেশে আসামীদেরকে পুলিশ হেফাজতে ঢাকা প্রেরণ করা হয়। পরে ঢাকায় ডিএনএ টেস্ট শেষে দুপুরে নোয়াখালী আনার পথে মুন্সিগঞ্জ গজারিয়া একটি হোটেল থেকে পালিয়ে যায় তারা।

পলাতক আসামীরা হচ্ছেন, সোনাইমুড়ী উপজেলার মিয়ারপুর এলাকার চাঁন মিয়ার ছেলে মোঃ জুয়েল (২৪), বগাদিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে দেলোয়ার হোসেন(২৮)।

জানা গেছে, দুপুরে ঢাকা থেকে ফেরার পথে মুন্সিগঞ্জ গজারিয়া আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টে পুলিশ হেফাজতে দুপুর খাবার খাওয়ার জন্য নামে আসামীরা। এসময় আসামীগণ প্রকৃতির ডাকে সাড়া দিবে বলে দু’জন একসাথে হোটেলের একটি টয়লেটে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর আসামীরা ফিরে না আসায় দায়িত্বরত পুলিশ সদস্যরা টয়লেটের দরজা ভেঙে দেখে ভেতরে কেউ নেই। তবে টয়লেটের জানালাটি ভাঙা ছিলো।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো শহীদুল ইসলাম জানান, আদালতের নির্দেশে আসামীদেরকে ঢাকায় ডিএনএ পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষা থেকে নোয়াখালী আসার পথে হোটেলের টয়লেটের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। পলতাক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net