https://www.dailyshamolbangla.com/
বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকার কোভিড-১৯ প্রতিরোধে এর ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে। ২৫ বছর বয়স থেকে সকল নাগরিক নিবন্ধনের মাধ্যমে এই কোভিড-১৯ প্রতিরোধ ভ্যাকসিন গ্রহন করতে পারবেন। সেই কার্যক্রম আরো বেগবান করার লক্ষে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ফরিদপুর জোনের মাগুরা এরিয়ার শ্রীপুর শাখা ফ্রী নিবন্ধন কার্যক্রম চালু করেছে। ২৫ বছরের উর্দ্ধে সকল নাগরিক ভোটার আইডি কার্ড ও সচল একটি মোবাইল নম্বরসহ মাগুরা শ্রীপুরের খামারপাড়া গোরস্থান মোড় পদক্ষেপ অফিসে এসে ফ্রী নিবন্ধন করতে পারবেন বলে জানা গেছে।