1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ছাত্রলীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালিত। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মাগুরার শ্রীপুরে ছাত্রলীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালিত।

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৭০ বার

মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে হাজার বছরের শ্রষ্ট বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বেলা ১২ টায় শ্রীপুর ডিগ্রী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি বি,এম আরিফুজ্জামান সাজ্জাদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম সর্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড.হারুন উর রশিদ,উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃআনিসুর রহমান কনক, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ খবির হোসেন খান, শ্রীপুর উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন আক্তার, মহিলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃমুজিবুর রহমান মোল্লা, ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলিনুর রহমান মোল্লা।

এছাড়া ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম, সহ সম্পাদক, মাগুরা জেলা ছাত্রলীগ,হিরো ইসলাম, সহ সভাপতি, উপজেলা ছাত্রলীগ,হাবিবুর রহমান,সভাপতি, ৪নং শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগ ও সহ সভাপতি উপজেলা ছাত্রলীগ,ওমর ফারুক, সহ সভাপতি, উপজেলা ছাত্র লীগ, আরিফুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক,উপজেলা ছাএলীগ,আলিনুর রহমান সাগর, দপ্তর সম্পাদক, উপজেলা ছাত্রলীগ,পলাশ শেখ,প্রচার সম্পাদক,উপজেলা ছাত্রলীগ,মহাসিন মোল্লা, সভাপতি ৩নং শ্রিকোল ইউনিয়ন ছাত্রলীগ ও সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগ,সুজন শেখ, সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগ,শিমুল বিশ্বাস,সাধারণ সম্পাদক, ১নং গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগ,আলীহোসেন,সভাপতি, ২নং আমলসার ইউনিয়ন ছাত্রলীগ,নেপচুন বিশ্বাস, সাধারন সম্পাদক, ৬নং কাদির পাড়া ইউনিয়ন ছাত্রলীগ সহ সকল ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম কারী মো: লিয়াকত আলী। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও মাগুরা০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সাইফুজ্জামান শিখরের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net