1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় যথাযথ মর্যাদায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরায় যথাযথ মর্যাদায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত

মােঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪৩০ বার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ আগষ্ট রবিবার যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।
সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রচারিত গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ও ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানমালা সম্প্রচার করা হয়।
দিবসটি উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহর সভাপতিত্বে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ শেষে শ্রীপুর কোর্ট মসজিদের পেশ ইমাম কারী লিয়াকত আলীর পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । শ্রীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, ওসি (তদন্ত) বোরহান উদ্দিন, শ্রীপুর পল্লীবিদ্যুৎ সমিতির এ জিএম হিমায়েত উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মোঃ হিমায়েত উদ্দিন, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা প্রকৌশলী রাশেদুল হাসানসহ আরো অনেকে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ জন অসহায় ও দুঃস্থ নারীকে সেলাই মেশিন ও নগদের মাধ্যমে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net