ঢাকা   ১২:১৪:৫৫ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

রশীদ আহমদ এর মৃত্যুতে জামায়াতের কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব যোবায়ের শোক প্রকাশ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৫১৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিক, লেখক, গবেষক, শিক্ষক, বহু গ্রন্থ বইয়ের লেখক, সমাজসেবী এডভোকেট মাওলানা রশীদ আহমদ আজ ( ২৩ আগস্ট সোমবার -)
দুনিয়ার সফর সমাপ্ত করে রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।

হক্বের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন এক আপোষহীন যোদ্ধা। চরম চাপ, জুলুম-নির্যাতন, ভয়-ভীতিতে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। হক্বের মঞ্জিলের দিকে তাঁর পথচলা ছিলো নিরন্তর।

আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাঁর এই গোলামের তামাম জিন্দেগীর নেক খেদমতগুলোকে কবুল করুন। ব্যক্তি জীবনে তিনি রাজনৈতিক অঙ্গনে এবং শিক্ষা ও সমাজসেবাসহ ইসলামের ইলমে দ্বীনের যে নূর তিনি ছড়িয়ে গেছেন, সে নূর সমাজকে যুগে-যুগে আলোকিত করুক। হক্বের পক্ষে আপোষহীন তাঁর এই ভূমিকা হক্বপন্থীদেরকে যুগ-যুগ ধরে উজ্জীবিত করুক।

আল্লাহ্‌ পাক তাঁর জীবনের ত্রুটি-বিচ্যুতিগুলো মেহেরবানী করে ক্ষমা করুন, অনন্ত সফরে রহম করুন এবং তাঁকে জান্নাতের আ’লা দারাজা জান্নাতুল ফিরদাউস দান করুন।
রেখে যাওয়া আমানত তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদেরকে আল্লাহ্‌ তা’য়ালা রক্ষা করার তাওফিক দান করুন।

পরিবার, প্রিয়জন এবং আল্লামা মরহুমের সকল পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল দান করুন। আমীন।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি