1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে "ইনভিন্সিবল স্মাইল" সহযোগিতায় সুপ্রভাতের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “ইনভিন্সিবল স্মাইল” সহযোগিতায় সুপ্রভাতের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫৩৪ বার

“স্বাস্থ্য সচেতনতা মানতে হবে, রক্তের গ্রুপ জানতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘টিম সুপ্রভাত’ গত ৬ আগষ্ট ২০২১ ইং থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান রেখেছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। এরই মধ্যে লালমনিরহাট জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজ ও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে সুপ্রভাত সংগঠনটি ১০দিনে মোট ১৪ টি ক্যাম্প পরিচালনা করেন।
সুপ্রভাতের সভাপতি গোলাম মাহমুদ সহযোগী সংস্থা “ইনভিন্সিবল স্মাইল” এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “ইনভিন্সিবল স্মাইল” যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পাশে সাহস হয়ে কাজ করছে। আমরা এই ১০ দিনে প্রায় ৪,০০০ মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করতে পেরেছি। এই কাজটি আরো কিছুদিন চালিয়ে যেতে চাই। অপরদিকে সহযোগী সংস্থা “ইনভিন্সিবল স্মাইল”এর প্রতিষ্ঠাতা হৃদয় হোসেন জানান, “আমি এই তরুণদের ভাল কাজের প্রতি উৎসাহ, তাদের মেধা, গতি ও পরিশ্রম করার মানসিকতায় মুগ্ধ। তিনি আরো বলেন, রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা অপরিহার্য এ ব্যাপারে কারোর দ্বি-মত পোষণ করার নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশ মানুষ তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অজ্ঞাত। নিঃসন্দেহে সুপ্রভাত তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমরা তাদের এই মহান কাজের সহযোগী হতে পেরে গর্বিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net