1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিবপুরে বাসের চাপায় দুই পথচারী নিহত বাসে আগ্নিসংযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

শিবপুরে বাসের চাপায় দুই পথচারী নিহত বাসে আগ্নিসংযোগ

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৭৯ বার

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। এঘটনায় উত্তেজিত এলাকাবাসী যাত্রীবাহী বাসটিতে ভাংচুরের পর আগ্নিসংযোগ করে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর হাজী বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিহতরা হলো- শিবপুর শ্রীফুলিয়া গ্রামের কিতাব আলী স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও শিবপুর সৃষ্টিঘর এলাকার কাজী আয়েছ আলী স্ত্রী অনোয়ারা বেগম (৬৫)।
পুলিশ ও স্থানীয়র জানিয়েছেন, বি বাড়িয়া থেকে উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। গাড়ীটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর সৃষ্টিঘর হাজী বাগান এলাকায় পৌছলে গাড়ীটি পথচারী রোকেয়া ও আনোয়ারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের দুই জনের মৃত্যু হয় । আহত হয় তানজিনা (১৫) নামে একজন। গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় চালককে ধাওয়া দেয় স্থানীয়রা। পরে উত্তেজিত মানুষ গাড়ীটিতে ভাংচুরের পর আগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। একই সাথে দমকল বাহিনি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রনে আনে।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নূর হায়দার তালুকদার বলেন,দূর্ঘটনায় দুইজন পথচারী নিহত হয়েছে। এসময় উত্তেজিত জনতা বাসটিতে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আমারা ঘাতক বাসটিকে আটক করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net