1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে করোনায় আরো ২ জনের মৃত্যু : জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৬ জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

শেরপুরে করোনায় আরো ২ জনের মৃত্যু : জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৬ জন

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৮৬ বার

শেরপুরে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৯৩ শতাংশ। নতুন করে আরো ২৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৪৫১জনে। শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ।
২৫ আগস্ট বুধবার সকাল ১০ টায় এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুর জেলা সদর হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। অপরদিকে ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো ৮৮ টি নমুনার মধ্যে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ১০ জন, শ্রীবরদী উপজেলায় ৩ জন, নালিতাবাড়ী উপজেলায় ৭ জন, নকলা উপজেলায় ১ জন ও ঝিনাইগাতী উপজেলায় ৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ২৩ জন। বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪২ জন। জেলা সদর হাসপাতাল কোভিড ইউনিটে ১৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ২৫ জন ভর্তি আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net