ঢাকা   ০৯:৫৮:৩৮ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

শ্রীনগরে প্রভাবশালী সিন্ডিকেটের রমরমা অবৈধ ড্রেজার বাণিজ্য

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৫২০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে অবৈধ ড্রেজারের রমরমা বাণিজ্যের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। প্রশাসনের সঠিক নজরদারির অভাবে উপজেলায় দিনের পর দিন বেড়েই চলেছে অবৈধ ড্রেজার বাণিজ্য। ফসলি জমি ভরাটসহ সরকারি পাকা রাস্তার ওপরে পায়ে দেওয়ার কারনে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ, দক্ষিন কামারগাও ঝঙ্গুরবাড়ী জামে মসজিদ ও ধোপাবাড়ি সংলগ্ন পদ্মা নদীতে দিনের পর দিন অবৈধ ড্রেজার দিয়ে বালু ভরাট ব্যবসা চালিয়ে গেলেও যেন দেখার কেউ নেই। এছাড়া রাস্তার উপরে ড্রেজারের পাইপ গুলো দেওয়ার কারনে প্রায়ই রিকশা, মিশুক ও মোটরসাইকেল উল্টে যায়।

সরেজমিন খোজনিয়ে জানাযায়, স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা সৈকত, শহিদুল কারী, মাসুদ শেখ ও জহের বেপারীর সম্বনয়ে গড়ে ওঠা সিন্ডিকেট চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে একের পর এক এলাকার বিভিন্ন স্থানসহ ফসলি জমি বালু ভরাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ভাগ্যকুল ইউপি সদস্য মোশারফ হোসেনের নেতৃত্বে ঝঙ্গুরবাড়ী জামে মসজিদ ও ধোপাবাড়ি সংলগ্ন অবৈধ ড্রেজার দিয়ে চলছে বিভিন্ন স্থানে বালু ভরাট। ঢাকা দোহাড় সড়কের পাশ দিয়ে ড্রেজারের পাইপ নিয়ে বিভিন্ন স্থানে বালু ভরাট কাজ চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেট চক্রটি এতই শক্তিশালী যে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালুভরাট কাজ চালিয়ে গেলেও এলাকার কেউ ভয়ে মুখ খুলতে সাহশ পাচ্ছেনা।

স্থানীয়রা জানায়, একের পর এক অপরিকল্পিতভাবে ভরাট করে নগরায়ণ, গৃহনির্মানের ফলেই কৃষিজমি কমতে শুরু করেছে। এতে করে পরিবেশের উপর যেমনি মারাত্বক বিরুপ প্রভাব পরছে। অন্যদিকে কৃষিজমির পরিমান কমছে আশংঙ্কাজনক ভাবে। পরিবেশ ছারপত্র,জেলা প্রশাসকের অনুমতি পত্র বা প্রয়োজনীয় কাগজ পত্র ব্যতিরিকেই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে।

ড্রেজার ব্যাবসায়ী শহিদুল বলেন, আমার ড্রেজারে এখন বন্দ আছে। আমি দুই একদিনের মধ্যে সব পাইপ খুলে ফেলন।

ড্রেজার ব্যাবসায়ী জহের বেপারীর কাছে জানতে চাইলে তিনি আমি এই ব্যাবসার সাথে জরিত নই।

ড্রেজার ব্যাবসায়ী মোশারফ হোসেনের কাছে বলেন, আমি ড্রেজার দিয়ে কবরস্থানের যায়গা ভরাট করছি।

উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখে ব্যাবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি