1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর সাথে জেলা ওলামাদলের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর সাথে জেলা ওলামাদলের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৩৯ বার

সৌদি আরব (পশ্চিম) বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সৌদি আরবস্থ চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আলহাজ্ব শরীফ মুহাম্মদ হারুন ও সৌদি আরব ওলামাদলের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ওসমান গনি গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

জাফরুল ইসলাম চৌধুরীর চট্টগ্রামের পাথরঘাটাস্থ বাস ভবনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের উদ্যোগে দলের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ফোরকানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান আনিসের সঞ্চালনায় দুই প্রবাসী নেতার সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক লায়ন এডভোকেট শওকত ওসমান, সংবর্ধিত অতিথি সৌদি আরব (পশ্চিম) বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সৌদি আরবস্থ চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আলহাজ্ব শরীফ মুহাম্মদ হারুন, সৌদি আরব ওলামাদলের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ওসমান গনি, জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ক্বারী হাফেজ আবদুল করিম, যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা জাবের হোসাইন, মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা ইলিয়াছ ও বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা আবদুস সবুর প্রমুখ।

মতবিনিময়কালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেছে, গণবিরোধী সরকার কোন অবস্থাতেই দেশের কল্যাণ বয়ে আনতে পারেনা। সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়। খালেদা জিয়া এবং তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। তারা গণতন্ত্রকামী জনতার ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজ গণতন্ত্রকামী জনতার হৃদয়ে রক্ত ক্ষরণ চলছে। যে কোন মুহুর্তে গণবিষ্ফোরণের মাধ্যমে এ হায়েনা সরকারের পতন ঘটবে। অবৈধ সরকারের পতন ঘটাতে গণআন্দোলনের বিকল্প নেই। এসময় জনাব জাফরুল ইসলাম চৌধুরী দলের সর্বস্তরের নেতাকর্মিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

মতবিনিময় সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ক্বারী হাফেজ আবদুল করিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net