1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোচিত অধ্যক্ষ মিন্টু হত্যাকারীদের শাস্তি'র দাবিতে হাতীবান্ধায় মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

আলোচিত অধ্যক্ষ মিন্টু হত্যাকারীদের শাস্তি’র দাবিতে হাতীবান্ধায় মানববন্ধন

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৩৪ বার

আলোচিত ঢাকা সভারের রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সর্বস্তরের জনগন। বুধবার (১১ আগস্ট) দুপুরে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় বিভিন্ন সংগঠনের ব্যানারে ৩ শতাধিক লোকের উপস্হিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বুড়িমারী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশ নেয়া সবাই অধ্যক্ষ মিন্টুর হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবী করেন। মানববন্ধনে অংশ নেয়া হাতিবান্ধা টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ, হাতিবান্ধা রক্তদান সংস্থা, হাতিবান্ধা মুক্তিযোদ্ধা মঞ্চের আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান আতি, হাতিবান্ধা এসএস সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর হোসেন মজনু, মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক রনিউল ইসলাম রিপন ও ছাত্রলীগ নেতা মোহন। মানববন্ধন কর্মসূচিতে হাতিবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে গত ১৩ জুলাই তার নিজ প্রতিষ্ঠান সাভার রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজে হত্যা করে তার ২ বন্ধু, ২৭ দিন পর ওই কলেজের আঙ্গিনায় মাটি খুরে তার খন্ডিত মরদেহ উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় তার ২ বন্ধুসহ ৩ জনকে আটক করেছে -র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net