1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাতারে সাংবাদিক শাহ আলম খানের মায়ের মৃত্যুতে দ্বীনি আলোচনা দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম  নোয়াখালী-৫ আসন এর এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল  ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর এমপি কাজলের সাথে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন 

কাতারে সাংবাদিক শাহ আলম খানের মায়ের মৃত্যুতে দ্বীনি আলোচনা দোয়া মাহফিল

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪৯২ বার

কাতারে ‘বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন’-এর প্রথম সহ-সভাপতি, খান গ্রুপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতিসন্তান শাহ আলম খান এর সদ্যপ্রয়াত মা মরহুমা জ্যোৎস্না আক্তারের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ শতোর্ধ বয়সী বাবা আবদুল আওয়াল খান এর জন্য ভার্চুয়াল দোয়া মাহফিলের আয়োজন করে ‘বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন, কাতার’। এতে যোগদান করেন কাতার, বাংলাদেশ ও বিভিন্ন দেশের সাংবাদিক, শাহ আলম খানের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন।

কাতার প্রতিনিধি ও বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশেনের সভাপতি এ.কে.এম.আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।

লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোহাম্মদ শামীমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধ ওমর ফারুক চৌধুরী, সফিকুল ইসলাম তালুকদার বাবু, প্রকৌশলী খন্দকার আবু রায়হান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, আল-নূর কালচারাল সেন্টারের নির্বহী পরিচালক মাওলা ইউসুফ নূর, ব্রহ্মণবাড়িয়া জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ নূরুন্নবী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীকল্যাণ ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া ঝিঁ ঝিঁ পোকা ক্লাবের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ রাজ রাজীব, ফটিকছড়ি প্রবাসী নেতা মোহাম্মদ তৈয়ব, যুবনেতা লিমন ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান রিপন, শেখ আহাদ, বদরুল আলম, সেলিম সরকার, শরীফ চৌধুরী, কাজী নাঈম হাসান, জীবন খান, মোহাম্মদ জুনায়েদ, মনির হোসেন, প্রিন্স মাহমুদ জুয়েল, আহনাফ, সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শেণী-পেশার মানুষ।

সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নূরে আলম জাহাঙ্গীরের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং হাফেজ মাওলানা তাজ উদ্দিন-এর দ্বীনী আলোচনা ও দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশেনের সহ-সভাপতি শাহ আলম খান, সহ সভাপতি চৌধুরী হাসান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সিএম হাসান, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আলীম, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন আজাদ, ক্রীড়া সম্পাদক কে. এম. সোহেল, সহ-প্রচার সম্পাদক আবুল কালাম ফয়সাল সহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net