1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চেতনানাশক স্প্রে দিয়ে চুরি, হাসপাতালে ৩জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন

চেতনানাশক স্প্রে দিয়ে চুরি, হাসপাতালে ৩জন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৬২ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে চেতনানাশক স্প্রে দিয়ে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। স্প্রের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের ৩ জন হাসপাতালে রয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের জেলে জামাল চাপরাশীর বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ শুক্রবার বেলা ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয়রা জামাল চাপরাশী(৫৫), তার স্ত্রী মালেকা বেগম(৪৫) পুত্রবধূ রুমি বেগমকে(২৫) অজ্ঞান অবস্থায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন। অজ্ঞাত দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে।

জানা গেছে, ঘটনার রাতে ১১ টার দিকে জামাল চাপরাশীর বাড়ির সকলে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার মেয়ে সুমি আক্তার ঘরের মধ্যে চোরের উপস্থিতি টের পান। এক পর্যায়ে দেখেন তার পরিবারের কেউ সাড়া দিচ্ছেনা। কিছুটা কম বিষাক্রান্ত হওয়ায় সুমি আক্তার রাতেই প্রতিবেশীদের ডাকেন।

এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net