1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৬৫ কেজি গাঁজা উদ্ধার, আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫

চৌদ্দগ্রামে ৬৫ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৪৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সম্রাট গোলাম রসুলের পুত্র রিয়াজ হোসেন রিয়াদের ঘর থেকে ৫০ কেজি এবং পৃথক অভিযানে ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রিয়াজ হোসেন রিয়াদের একচালা ঘর থেকে প্যাকেট ভর্তি ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক নির্মুলে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জুলাই সোমবার ৭৪ কেজি ভারতীয় গাঁজাসহ রিয়াদ হোসেন রিয়াদের পিতা গোলাম রসুল প্রকাশ মাসুদ রানাকে ৭৪ কেজি গাঁজাসহ আটক করে গোয়েন্দা পুলিশ।

এদিকে সোমবার দুপুরে থানার এসআই আরিফ হোসেন, এএসআই ইয়াছিন ও এএসআই জুয়েল দে’র নেতৃত্বে ১৫ কেজি গাঁজাসহ মো: আব্দুল মালেক (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তথ্যটি নিশ্চিত করে থানার এসআই আরিফ হোসেন জানান, ‘আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net