ঢাকা   ০৫:৫৩:৫৬ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

জাতির পিতার শাহাদাৎবার্ষিকী পালন করবে- জাতীয় পার্টি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩১৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি কেন্দ্রীয়ভাবে পালন করবে জাতীয় পার্টি।

এ উপলক্ষে ১৫ আগস্ট রবিবার বেলা ১১ টায় বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা, বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাটির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু সহ পাটির শীর্ষ নেতৃবৃন্দ।

তারই ধারাবাহিকতায় জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ মর্যাদায় দিবসটি স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি