1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁতীলীগের আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁতীলীগের আলোচনা সভা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪২৩ বার

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আলীনগর জনতার বাজারে ২নং ওয়ার্ড তাঁতীলীগের আয়োজনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) রাতে সভাটি ওয়ার্ড তাঁতীলীগের সাধারণ সম্পাদক আব্দাল মিয়ার পরিচালনায় ও সভাপতি শফিক মহালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ কবির মিয়া খন্দকার।

সভায় বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের চৌধুরী, উপজেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফজল মিয়া, সহ-সভাপতি মোঃ মাসুক ভূইয়া, ১নং গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মোঃ জালাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক শফিকুল আলম রণি, স্থানীয় আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা দরবেশ মিয়া, ইউনিয়ন তাঁতীলগের সহ-সভাপতি দেওয়ান রেজভী, ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হান্নান মিয়া ও ইউনিয়ন তাঁতীলীগের সদস্য রাসেল মিয়া প্রমূখ।

এসময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী নিয়ে আলোচনা করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net