1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝালকাঠিতে বেসরকারি ভাবে নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ভেঙ্গে যাচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

ঝালকাঠিতে বেসরকারি ভাবে নির্মিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ভেঙ্গে যাচ্ছে

ঝালকাঠি প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৯৫ বার

ঝালকাঠি সদর উপজেলার বেশাইনখান বধ্যভূমিতে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত স্মৃতি সৌধের ফলকটি ভেঙ্গে যাচ্ছে। বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতন সংলগ্ন খালের পাড়ে বধ্যভূমি স্থানে বেসরকারি উদ্যোগে ২০১০ সালর ২১ জুন স্মৃতি ফলকটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।শহীদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মাতা হাফিজা বেগম ৩০ জন শহীদের নামে নির্মিত ফলকটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছিলেন।
নির্মন কাজে দ্বায়িত ছিলেন স্কুলের সাবেক প্রধান শিক্ষক আনছার উদ্দিন হাওলাদার।তিনি জানান তৎকালীন সময় স্কুলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান হিরু নিজস্ব অর্থায়নে ও স্কুলের স্থায়ী দাতা সাংবাদিক রাশিদুল ইসলাম ও জি এম আজাদ পল্টুর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় প্রায় ৪ʼলক্ষ টাকা ব্যায় করে শহীদ নামে দৃষ্টি নন্দন এই স্মৃতিসৌধ নির্মাণ করেন। বৃহত্তর বরিশাল অঞ্চলে বেসরকারি উদ্যোগে এটাই বধ্যভূমীতে প্রথম স্মৃতি ফলক নির্মাণ।
নির্মাণাধিন স্মৃতিফলকের পাশ দিয়ে ত্রিমূখী খালে তীব্র স্রোতের কারণে মাটি সড়ে গিয়ে স্মৃতি ফলকটি ভেঙ্গে পরার উপক্রম হয়েছে। এবং কয়েকটি স্থানে ইতো মধ্যে ফাটল ধরে ঝুকিপূর্ণ অবস্থায় চলে এসেছে। এলাকাবাসীর পক্ষ থেকে স্মৃতি ফলকটি রক্ষা করার জন্য সরকারের কাছে দাবী করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার গত ২৩ আগস্ট মানব কল্যাণ মূলক সংগঠন ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে তাকে স্মৃতি ফলকটির বর্তমান অবস্থা দেখানো হয় এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
১৯৭১ সালে ২১ জুন পাক হানাদার বাহিনী বেশাইখান গ্রামসহ আসে পাশের গ্রাম জুড়ে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ধরার জন্য চার দিক থেকে ঘেরাও করে সাড়াশী অভিযান চালায়।
অভিযানে এ এলাকার ৩০ জন মুক্তিযোদ্ধা পাকবাহিনীর হাতে আটক হয়। এদেরকে এই খালপাড়ে এনে প্রথমে শারীরিক নির্যাতন চালান হয় এবং পরে তাদেরকে খালের পাড়ে দাড় করিয়ে গুলি করে হত্যার পর ফেলে রাখা হয়। স্রোতের কারণে অনেক লাশ ভেসে যায় এবং পাকবাহিনী চলে যাওয়ার পর স্থানীয় লোকজন মৃতদেহ তুলে তাদের স্বজনদের কাছে দেয়। তবে, অনেকেরই মৃত দেহ তখন পাওয়া যায়নি। এ প্রসঙ্গে স্কুলের স্থায়ী দাতা ও ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশিদুল ইসলাম জানান,স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মৃতি রক্ষার্থে ১৯৭২ সালে বেশাইখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করা হয়েছে। স্মৃতি বিজড়িত এই স্থান ঐতিহ্য ধরে রাখতে সকলকে আন্তরিক হতে হবে। সরকারের সুদৃষ্টি আমরা কামনা করছি।#

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net