1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে অপহৃত মাদ্রাসার ছাত্র উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

টঙ্গীতে অপহৃত মাদ্রাসার ছাত্র উদ্ধার

এফ এ নয়ন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪০৫ বার

টংগীতে অপহৃত মাদ্রাসার ছাত্র গাজীপুর সদর থানার পিবিআই অফিসের পিছনের জঙ্গল থেকে সোমবার রাতে অপহৃত মাদ্রাসার ছাত্র হেদায়েতুল্লা (১৪) কে উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

পুলিশ জানায়, টঙ্গীর মিলগেইট এলাকা থেকে রোববার কয়েকজন অপহরণকারী হেদায়েতুল্লাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরনকারীরা তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। অপহৃত ছাত্রের মা হেলেনা বেগম মুক্তিপনের টাকা জোগার করতে না পেরে নিরুপায় হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহ আলমের দিকনির্দেশনা এস আই মেহেদী হাসান ও এ এস আই জাবেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অপহৃত মাদ্রাসা ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহৃত বাবার নাম রফিকুল ইসলাম। তারা টঙ্গীর মিলগেইট নামাবাজার এলাকায় বসবাস করে। মো: হেদায়েতুল্লাহ টঙ্গীর অলিম্পিয়া মতি মসজিদ মাদ্রসায় হেফজ বিভাগের ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ মো: শাহ্ আলম বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net