1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দূরপাল্লার কোনো লঞ্চ এখনো আসেনি ঢাকায় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দূরপাল্লার কোনো লঞ্চ এখনো আসেনি ঢাকায়

সিনিয়র করেসপন্ডেন্টঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ||
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৬৪ বার

দূরপাল্লার অর্থাৎ দেশের দক্ষিণাঞ্চল থেকে এখনো যাত্রীবাহী লঞ্চ এসে ভেরেনি সদরঘাট লঞ্চ টার্মিনালে। রোববার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর থেকে তিনটি লঞ্চ সদরঘাট টার্মিনালে থামে। দূরপাল্লার কোনো লঞ্চ এখনো আসেনি ঢাকায় লঞ্চের জন্য অপেক্ষায় যাত্রীরা।

এ বিষয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালের ট্রাফিক ইন্সপেক্টর দীনেশ কুমার সাহা শ্যামল বাংলাকে বলেন, সাতটা ২০ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়েছে সোনার তরী ২ লঞ্চ। সেখানে আমরা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর পর্যবেক্ষণ করেছি।

এদিকে রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোনো লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছায়নি। গতরাতে লঞ্চ চলাচলের ঘোষণা আসার পর যাত্রী সংকটের কারণে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে কোনো লঞ্চ ছেড়ে আসেনি বলে আমাদের প্রতিনিধিরা জানান।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও ট্রাফিক) মো. জয়নাল আবেদীন বলেন, মোট ৪২টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। যাত্রী সংকটের কারণে শনিবার (৩১ জুলাই) রাতে যাত্রীবাহী লঞ্চ ছেড়ে আসেনি।

সকাল নয়টা পর্যন্ত আমাদের কাছে পাওয়া খবর অনুযায়ী ৪২ রুটের মধ্যে মাত্র চারটি রুট থেকে যাত্রীবাহী লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

শনিবার শিল্প-কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চালু করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। করোনা সংক্রমণে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই আজ থেকে চালু হয়েছে শিল্প-কলকারখানা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net