1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৩১ বার

শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নরে বাউসা গ্রামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া ওই শিশুর নাম ইব্রাহিম। সে নালিতাবাড়ী উপজেলার তালতলা এলাকার এনার উদ্দিনের ছেলে।
শিশুটির মামা শিপন বলেন, ছোট বেলা থেকেই সে আমাদের (বাউসা এলাকায়) বাড়িতে থাকে। আমরা তাকে স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি করে দেই। প্রতিদিনের মত রোববার সে সকালে স্কুলে যায়। স্কুল থেকে এসে সকালের নাস্তা করে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়ে। দুপুর ঘড়িয়ে পড়লেও ইব্রাহিম বাড়িতে আসে না। পড়ে আমরা এদিক সেদিক খোঁজাখুঁজি করা শুরু করি। প্রায়দিনই সে ভাড়া নেওয়া মামুনের পুকুরের পাশে খেলাধুলা করে। পুকুরে পড়তে পারে বলে আমাদের সন্দেহ হলে আমি পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে ডুবন্ত অবস্থায় ইব্রাহিমের লাশ পাই। লাশ উঠানোর সময় তার চোখে ও অন্ডকোষে আঘাতের চিহ্ন দেখতে পাই। সংবাদ পেয়ে পুলিশ আসে পরে রাত অনুমান ৮টার দিকে ইব্রাহিমের লাশ থানায় নিয়ে যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি শুনামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তের মাধ্যমে লাশ দাফনের জন্য স্থানীয়দের মাধ্যমে অনুরোধ করে। কিন্তু আইনগত জটিলতার কারণে আমরা নিহতের নানা মোফাজ্জলের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে নকলা থানায় অপমৃত্যু মামলা নিয়ে লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হন্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net