1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী পৌরসভায় প্রধান মন্ত্রির ত্রাণ উপহার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

নরসিংদী পৌরসভায় প্রধান মন্ত্রির ত্রাণ উপহার বিতরণ অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪০৪ বার

নরসিংদীতে কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত গরিব অসহায় পরিবারের মাঝে নরসিংদী পৌরসভার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে দেশ রত্ন শেখ হাসিনার ( প্রধানমন্ত্রীর) নির্দেশনা অনুযায়ী অসচ্ছ্বল মানুষদের মাঝে নরসিংদী পৌরসভা জননন্দিত পৌর মেয়র আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বাচ্চু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন নরসিংদীর জেলা প্রশাাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
নরসিংদী পৌরসভার উদ্যোগে কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

নরসিংদী পৌরসভার হল রুমে স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুশফিকুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসান, ডেপুটি মেয়র পারভেজ খন্দকার, কাউন্সিলার মোজাম্মেল হক, কাউন্সিলর আক্তার হোসেন, কাউন্সিলর জহিরুল ইসলাম, কাউন্সিলর সাইফুল ইসলাম বাবু, শহর আওয়ামীলীগের সহসভাপতি শ্যামল কুমার সাহা, সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন- কোভিড ১৯ মহামারীতে আমরা অস্বাভাবিক জীবন যাপন করছি । আজকে আপনাদের যে খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে তা প্রধান মন্ত্রির উপহার । আপনাদের মতো আরও কেউ যদি খাবারের সংকটে থাকেন তাহলে ৩৩৩ নাম্বারে ফোন দিন আমরা আমাদের সাধ্যমতে আপনাদের পাশে থাকবো। প্রয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে যোগাযোগ করুন, খাদ্য সামগ্রী পেয়ে যাবেন। লকডাউনে আপনারা ঘর থেকে বের হবেন না। বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।

তিনি আরও বলেন- আগামী ৭ আগস্ট থেকে ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন নিলে কোনো সমস্যা হয় না, যারা নিয়েছে তাদের কাছ থেকে জানতে পারেন। সুতরাং আপনারা যারা ভ্যাকসিন নিয়েছেন, ভাল করেছেন। যারা নেন নাই,তারা ভ্যাকসিন নিয়ে নিবেন। আর কারো পরিবারে কেউ করোনা আক্রান্ত হলে , তাকে ভিন্ন ঘরে রেখে চিকিৎসা সেবা দিবেন। আর যারা বেশী আক্রান্ত তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে আসবেন।
জনসেবায় ও জনস্বার্থে নরসিংদী পৌরসভার এই মানবীক কার্যক্রম আব্যাহত থাকবে বলে জানান জনন্দিত পৌর মেয়র আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বাচ্চু

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net